ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:১৬ পিএম

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জানান, মরদেহের গলায় ফাঁসের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জসিমের খুশি ও শামীম নামে দুই শিশু সন্তান রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!