ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আবু ওয়াহাব আকন্দ

উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন

আবদুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আবদুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:০৮ এএম

উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অবহেলিত ময়মনসিংহ নগরী ও সদর উপজেলাকে একটি আধুনিক আদর্শ বা মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আবু ওয়াহাব আকন্দ (ওয়াহিদ)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী।

তিনি বলেন, বিগত সময়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে চরাঞ্চলসহ অবহেলিত এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানই হবে তাঁর প্রধান লক্ষ্য। গতকাল শুক্রবার বিকেলে সদরের শম্ভুগঞ্জ-পরানগঞ্জ অঞ্চলে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে আগামী দিনে ময়মনসিংহ সদর উপজেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। মতবিনিময় সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম.এ. হান্নান খান বলেন, ঐক্যবদ্ধভাবে নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, সদর আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলের সব পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী জয়লাভ করবেন।

তিনি দল-মত নির্বিশেষে সব ভোটারকে কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপিকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!