ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:০৩ পিএম

দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতখালী চৌহদ্দি পাড়া এলাকার হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দুজনেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে দৌলতখালী মাদ্রাসা মোড়ে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইএইচ

Link copied!