ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মানে ভূষিত করা হবে: এটিএম মাছুম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪২ পিএম

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মানে ভূষিত করা হবে: এটিএম মাছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাওলানা মাছুম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করে তাদের সম্মানের আসনে ভূষিত করা হবে। কারণ তারা আমাদের ‘মা’। যারা মায়েদের সম্মান দিতে জানে না, তারা দুনিয়ার কোথাও সম্মান পাওয়ার অধিকার রাখে না।

শনিবার দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ আলী উছমান শিশু পার্কে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাছুম বলেন, মানুষ এখন আর সন্ত্রাস, দখলদার ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। তাই আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এ শক্তিকে জয়যুক্ত করুন। বক্তব্যের শেষে তিনি নেত্রকোণা-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদারের হাতে প্রতীক তুলে দেন।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খলিয়াজুড়ি) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি চলবে না। কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি নেতা-কর্মীদের ভয় উপেক্ষা করে ১২ তারিখ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মনজুরুল ইসলাম ভুঁইয়া, জেলা জামায়াতের আমির মাওলানা সাদিক আহম্মেদ হারিস, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জহিদ, খেলাফত মজলিসের মুফতি ইসরাদুল্লাহ কাসেমী, এনপিপির প্রীতম সোহাগ ও এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুলসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এ সময় জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!