ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হারানো ৭৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:২২ পিএম

হারানো ৭৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রোববার দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। 

আরএমপি সূত্র জানায়, নাগরিকদের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো এসব মোবাইল শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর একটি বড় অংশ রাজশাহী মহানগরী এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার নাগরিকদের যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানান। তিনি বলেন, এ জন্য আরএমপির ফেসবুক পেজ, হটলাইন ও কর্মকর্তাদের যোগাযোগ নম্বর ২৪ ঘণ্টা চালু রয়েছে। 

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের চলাফেরা, পড়াশোনা ও বন্ধু-বান্ধবের বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে, যাতে তারা মাদক বা অপরাধে জড়িয়ে না পড়ে।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার জায়গা আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ

Link copied!