ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:১৭ পিএম

মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে মধুপুরের কাকরাইদ বিএডিসি ফার্ম এলাকা থেকে এ মহড়া শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যৌথ বাহিনীর এ টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। 

মহড়া কার্যক্রম পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর রিফাত, বিজিবি সুবেদার নজরুল ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল।

মহড়া চলাকালে স্থানীয় ভোটার আমিনুল ইসলাম মানিক জানান, সেনাবাহিনীর প্রতি সাধারণ জনগণের গভীর আস্থা রয়েছে। এ ধরনের টহল অব্যাহত থাকলে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, বিজিবি, পুলিশ, র‍্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!