ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়ির দুর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:০৮ পিএম

বাঘাইছড়ির দুর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টারে এ কার্যক্রম শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় এসব কেন্দ্রে আকাশপথে নির্বাচনী সামগ্রী ও কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

দুর্গম এসব ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২৯৯ নম্বর রাঙামাটি আসনে এবার সাতজন প্রার্থীর বিপরীতে বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার ৮১ হাজার ৩৪৪ জন। দুর্গম এলাকার কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাতটি বেইজ ক্যাম্প স্থাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ইএইচ

Link copied!