ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
গাজীপুর-১

কালিয়াকৈর থেকে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪১ পিএম

কালিয়াকৈর থেকে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 

বুধবার সকাল থেকে কালিয়াকৈর উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার ও বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তারা নির্ধারিত তালিকা অনুযায়ী অমোচনীয় কালি, সিল ও অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। সরঞ্জাম গ্রহণের আগে কর্মকর্তাদের উপস্থিতিতে নিবিড়ভাবে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এবারের নির্বাচনে গাজীপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৩৯ জন। বিশাল এই ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর কড়া পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। পথে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের বিশেষ টহল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সব কেন্দ্রে সময়মতো সরঞ্জাম পৌঁছে দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!