ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যালট বই ছিনতাই করে ধানের শীষে সিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৩৯ পিএম

ব্যালট বই ছিনতাই করে ধানের শীষে সিল

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ভোট চলাকালীন ৩টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বই উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুটি এখনো নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

কেন্দ্রটির ভোটগ্রহণ কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছিল। তবে সকাল ১০টার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই।

উদ্ধার করা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বইটিতে ধানের শীষ প্রতীকে বেশ কিছু ভোট দেওয়া ছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে একটি গণভোটের এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই কেন্দ্র থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এর আগে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে একজনের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত থাকলেও শেরপুর-১ এবং শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছিল।

জেএইচআর

Link copied!