ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৫৩ পিএম

টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষের জয় ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও তৃণমূলের রাজনীতিতে পরিচিত মুখ রবিউল আওয়াল লাভলু। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিয়েছেন ভোটাররা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিউল আওয়াল লাভলু মোট ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৮।

নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসনের ১৫৪টি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রবিউল আওয়াল লাভলু বলেন যে দীর্ঘ ১৭ বছর পর এই আসনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি নাগরপুর ও দেলদুয়ারের সকল ভোটারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিজয় আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বড় ব্যবধানের এই জয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বর্তমানে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং প্রশাসন শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর

Link copied!