ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পটুয়াখালীর ৪ আসনেই জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের বিজয়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:২৪ পিএম

পটুয়াখালীর ৪ আসনেই জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনেই জাতীয় পর্যায়ের পরিচিত ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রদানকারী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

পটুয়াখালী-১ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট। কেন্দ্রীয় এই নেতার বিজয়ে বাউফলে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট। পটুয়াখালীর এই আসনটি নিয়ে সারা দেশে বেশ আগ্রহ ছিল।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। সবকটি আসনেই কেন্দ্রীয় নেতারা জয়ী হওয়ায় পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!