ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল মানেই ধানের শীষ, ৬ আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫৭ পিএম

বরিশাল মানেই ধানের শীষ, ৬ আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

বরিশাল যে বিএনপির ঘাঁটি, তা আবারও প্রমাণিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেলার ছয়টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। ৫৪ হাজার ২৭৮ ভোটের ব্যবধানে জহির উদ্দিন স্বপন দুইবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া সান্টুর জয়ের ব্যবধান ৬৯ হাজার ২৯১ ভোট।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। এই আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২০ হাজার ৯৮২ ভোটে বিজয়ী হয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২ ভোট। সাবেক এই ছাত্রনেতা ৫৪ হাজার ৪০০ ভোটের ব্যবধানে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে মজিবর রহমান সরোয়ার চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে ৯৩ হাজার ২১৬ ভোট পেয়েছেন। এখানে মজিবর রহমান সরোয়ার ৩৯ হাজার ৭৯০ ভোটের ব্যবধানে জিতেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মাহামুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। এই আসনে মুফতি ফয়জুল করীম ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

নির্বাচন চলাকালীন কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে সেনাবাহিনী কয়েকজনকে আটক করলেও সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুরো জেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!