ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাবরের কাছে জামানত হারালেন দুই নারী প্রার্থী

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৫১ পিএম

বাবরের কাছে জামানত হারালেন দুই নারী প্রার্থী

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন দুই নারী প্রার্থী। তাঁরা হলেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, জলি তালুকদার কাস্তে প্রতীকে ৩ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন মাত্র ২৮২ ভোট।

এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬ হাজার ১০৬টি। সব মিলিয়ে এই আসনে ৫৬ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে।

আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসাবে এই আসনে জামানত টেকাতে অন্তত ২৫ হাজার ৭৮৮টি ভোটের প্রয়োজন ছিল।

স্থানীয় ভোটাররা জানান, বড় দলগুলোর শক্তিশালী প্রার্থী থাকায় নারী প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি। বিশেষ করে লুৎফুজ্জামান বাবরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা এই নির্বাচনে বড় ব্যবধান গড়ে দিয়েছে।

জেএইচআর

Link copied!