পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৪০ পিএম
আদালতের পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পীরগঞ্জ থানার এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১টায় পীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শহিদুল হক ভোমরাদহ ইউনিয়নে আসামি ধরতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রাত ১টা ৫০ মিনিটে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দিরপাড় এলাকায় তাঁর গ্রামের বাড়ি। তিনি ২০২৩ সালের ৪ নভেম্বর পীরগঞ্জ থানায় যোগদান করেছিলেন।
সহকারী উপপরিদর্শক শহিদুল হকের অকাল মৃত্যুতে পীরগঞ্জ থানার পুলিশ বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
জেএইচআর