মোহাম্মদ আলী, বগুড়া
ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:০১ পিএম
১৯৯১ সালের পর দীর্ঘ প্রায় ৩ যুগ পর আবারও মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী পেল বগুড়া জেলা। আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ। মঙ্গলবার বিকেলে বগুড়া-২(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে ভালো সংগঠক ও তৃণমূল নেতাকর্মীদের কাছে বেশ জনপ্রিয়।
বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব বেশি আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাননি।
এএন