ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৫২ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় পড়ে তাঁর ডান হাত ও ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!