ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভাষা শহীদদের প্রতি শিবপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

তারেক পাঠান, নরসিংদী

তারেক পাঠান, নরসিংদী

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:২৯ পিএম

ভাষা শহীদদের প্রতি শিবপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শিবপুর উপজেলা জাকের পার্টি। 

শনিবার সকালে শিবপুর উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক মো. হায়েজ উদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান মহিলা ফ্রন্টের সভানেত্রী শাহিনা বেগম, ছাত্রী ফ্রন্টের সভানেত্রী কারিমা আক্তার, অর্থ সম্পাদিকা তানিয়া বেগম এবং সাধারচর ইউনিয়নের ছাত্র ফ্রন্টের সভাপতি শাহ সুফি। জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।

নেতৃবৃন্দ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং অমর একুশের গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তাঁরা বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় সায়েম পাঠান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দেয় যে চাপিয়ে দেয়া রাজনৈতিক অপসংস্কৃতিকে এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি। জনগণের কণ্ঠস্বর বন্ধ করার প্রচেষ্টা কখনোই সফল হয়নি। এদেশের জনগণ নিজের অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষা করার জন্য যখনই প্রয়োজন হয়েছে তখনই আন্দোলন গড়ে তুলেছে।

তিনি আরও উল্লেখ করেন, এই মহান একুশে ফেব্রুয়ারি শিক্ষা দেয় সকল অন্যায়, অত্যাচার-নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। জাকের পার্টি জনগণের অধিকার রক্ষায় সবসময় আপসহীন এবং ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করা দলের অন্যতম মূল লক্ষ্য। সেই সাথে যেকোনো রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে জাকের পার্টি সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

জেএইচআর

Link copied!