ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পৌর টোলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নকলায় মানববন্ধন

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৯ পিএম

পৌর টোলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নকলায় মানববন্ধন

অটো রিকশা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নকলা পৌর শাখা।

পৌর শহরের হলচত্বর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী ও যানবাহন চালকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিকশা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে, যা মূলত চাঁদাবাজির শামিল। এতে নিম্নআয়ের চালকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিমসহ অন্যান্যরা।

এএন

Link copied!