ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়ায় তোপের মুখে আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:২২ পিএম

কুষ্টিয়ায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়ায় তোপের মুখে আমির হামজা

কুষ্টিয়ায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়ায় স্থানীয়দের তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা

সোমবার সকালে শহরের চর আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেরদিন রোববার রাতে মাদক ব্যবসা বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূলের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর জেরে রোববার রাতে শহর যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনের দোকানে একদল যুবক হামলা চালায় বলে জানা গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!