ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে উন্নয়ন কার্যক্রম জোরদারের তাগিদ বিভাগীয় কমিশনারের

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:০৬ পিএম

রাজশাহীতে উন্নয়ন কার্যক্রম জোরদারের তাগিদ বিভাগীয় কমিশনারের

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর উন্নয়ন কার্যক্রমে আন্তঃবিভাগীয় সমন্বয় আরও জোরদারের তাগিদ দিয়েছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, নির্বাচনের সময় যে সমন্বয় ও দায়িত্ববোধ তৈরি হয়েছে, সেটিই আগামী দিনে উন্নয়ন ত্বরান্বিত করার ভিত্তি হবে।

সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় জানানো হয়, রাজশাহী বিভাগে নির্বাচনে প্রায় ৭২ শতাংশ ভোটার উপস্থিতি ছিল, যা আট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিভাগে মোট ৪৫০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। গত দুই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড শনাক্ত না হলেও ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, রমজান ও সেচ মৌসুম সামনে রেখে লোড ম্যানেজমেন্টের জন্য কন্ট্রোল রুম চালু করা হচ্ছে।

খাদ্য বিভাগ জানায়, বর্তমানে বিভাগে সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে। কৃষি বিভাগ জানায়, ডাল ছাড়া প্রায় সব ধরনের খাদ্যে রাজশাহী বিভাগ উদ্বৃত্ত অবস্থায় রয়েছে এবং দেশের মোট আলুর ২৪ শতাংশ আসে এই বিভাগ থেকে। পানি উন্নয়ন বোর্ড জানায়, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে নদীভাঙন প্রতিরোধে অনুমোদিত প্রকল্পের কাজ বর্ষার আগেই শুরু হবে।

সমাজসেবা অধিদপ্তর জানায়, ফ্যামিলি কার্ড বিতরণের নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগীদের চিকিৎসায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার সার পাচার ও মিটার চুরি রোধসহ রমজানে যানজট এড়ানো এবং ভাতা কার্ড সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় রাজশাহী বিভাগের সকল বিভাগীয় দপ্তর প্রধান এবং আট জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!