ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় ২০ লাখ টাকার বই ও সরঞ্জাম জব্দ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় ২০ লাখ টাকার বই ও সরঞ্জাম জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকায় একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাইড বই ও ছাপানোর সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামি প্রকাশনীর গাইড বই বিনা অনুমতিতে অবৈধভাবে ছাপিয়ে আসছিল। এসব বই দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হতো, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে পুলিশের একটি বিশেষ টিম ওই ছাপাখানায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস বই এবং বই ছাপানোর মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ছাপাখানা থেকে বিপুল পরিমাণ বইসহ মেশিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে ওসি আরও বলেন, এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!