ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় স্বাবলম্বীর সহায়তায় শব্দের জগতে ফিরল প্রতিবন্ধী সাদিয়া

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

মার্চ ১, ২০২৬, ০৪:০৩ পিএম

নকলায় স্বাবলম্বীর সহায়তায় শব্দের জগতে ফিরল প্রতিবন্ধী সাদিয়া

শেরপুরের নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী কিশোরী সাদিয়ার নিকট একটি হেয়ারিং এইড হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরদিকে স্বাবলম্বী উন্নয়ন সমিতি নকলা কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি নকলার প্রকল্প সংগঠক মো. নুর হোসেনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাইমা ইসলাম পিংকি। বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট ফোকাল পার্সন লুৎফর রহমান ও ব্র্যাকের ডিএম চিন্ময় রায়।

এ সময় উপজেলা স্বাস্থ্য সহকারী হাফসা আইরিন মিলি, ব্র্যাক নকলার পিও জাহিদ হোসেন, সাদিয়ার এমসিপি (উস্তাদ) নিজাম উদ্দিন, নকলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি রাসেল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রকল্প সংগঠক নুর হোসেন জানান, ব্র্যাকের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি দক্ষতা উন্নয়ন কর্মসূচির শিক্ষানবিশ মডেল বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও যুব - যুবতীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। 

নকলায় বর্তমানে ২৫ জন উস্তাদের মাধ্যমে ৮টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ জন প্রতিবন্ধী ও ১ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ২৯ জন। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।

এএন

Link copied!