ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, আটক ২

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট)

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট)

মার্চ ১, ২০২৬, ০৫:৫৫ পিএম

বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, আটক ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

এ সময় দু'জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু'জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

এএন
 

Link copied!