ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ দোকানকে জরিমানা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

মার্চ ২, ২০২৬, ০৬:৪৭ পিএম

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ দোকানকে জরিমানা

নেত্রকোণার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অমান্য করায় পাঁচটি দোকানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অভিযানে তাঁকে সহযোগিতা করেন কেন্দুয়া থানা পুলিশের একটি চৌকস দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, দোকানে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় এই জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল-রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন ও নকল পণ্য বিক্রির মতো অনিয়মের প্রমাণ মেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনিয়ম রোধে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।

অভিযান চলাকালে বাজার এলাকার অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

জেএইচআর

Link copied!