আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)
মার্চ ৪, ২০২৬, ১১:৫৪ এএম
শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এঁর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকাস্থ খাদ্য গুদাম সংলগ্ন মোহাম্মদ ফাহিম চৌধুরী এম.পি’র বাসভবনে গিয়ে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
সভায় ফাহিম চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত পেশাগত দায়িত্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, নিরপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগৎটাকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’; সংবাদকর্মীদের এমন আত্মসমালোচনার জবাবে নবনির্বাচিত এমপি বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারো কোন রাজনৈতিক সমর্থন বিবেচনা করা গ্রহণযোগ্য নয়। সুস্থ স্বাভাবিক প্রতিটি মানুষের কোন না কোন রাজনৈতিক দলের প্রতি বিশেষ দুর্বলতা থাকতে পারে। তবে সাংবাদিকতার প্রশ্নে পেশাগত দায়িত্ব পালনে তারা সবার জন্য সমান তাই দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের নিকট সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর আশাব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনায় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দফতর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাংবাদিক হেলাল উদ্দিন বাবু ও মামুন মিয়া বক্তব্য রাখেন।
এসময় প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএন