ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনায় শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

মার্চ ৫, ২০২৬, ১২:৪২ পিএম

খুলনায় শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ। 

বুধবার রাত ৯টার দিকে বাটা দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তার বড় ভাই ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ডাকবাংলা মোড়ে অবস্থান করছিলেন মাসুম বিল্লাহ। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক অভিযানে পুলিশ সন্দেহভাজন অশোক ঘোষকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও এর সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এএন

Link copied!