ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত বসে থাকবে না

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ৭, ২০২৬, ০৭:৫১ পিএম

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত বসে থাকবে না

নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেছেন, সরকার যদি দেশকে তাঁবেদারি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে তাহলে কোন ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা সরকারের ভালো কাজে সহমত এবং দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত যথাযথ ব্যবস্থা নেবে জনগণকে সাথে নিয়ে।

শনিবার ঐতিহাসিক বদর দিবস ও রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নীলফামারী শহর জামায়াতের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

শহরের স্কাই ভিউ এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, দেশের মানুষ জামায়াতকে সমর্থন দিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দিয়েছিলো কিন্তু দেশি বিদেশি চক্রান্তে মধ্যরাতে ফলাফল পাল্টে দেয়া হয়। যার প্রমাণ আমরা দেখলাম সাবেক এক উপদেষ্টার বক্তব্যে।

তিনি বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে এসেছি। কোন বাঁধা আসলে আমরা প্রতিহত করবো জনগণকে নিয়ে।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও এ আর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম।

এএন

Link copied!