ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেপজার উদ্যোগে উত্তরা ইপিজেডে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

বেপজার উদ্যোগে উত্তরা ইপিজেডে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা)-র উদ্যোগে নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ইপিজেডের ইনভেস্টরস ক্লাবের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে রমজানের শিক্ষা, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ চর্চার অনন্য সুযোগ এনে দেয়। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইপিজেডসমূহের অবদানও উল্লেখ করা হয়।

ইফতার মাহফিলে উত্তরা ইপিজেডে কর্মরত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করে।

পরে দেশ ও জাতির কল্যাণ, শিল্পখাতের টেকসই অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে উত্তরা ইপিজেডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এএন

Link copied!