ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় রমজান উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ, খাদ্য সহায়তার পাশাপাশি ফ্রি চিকিৎসা

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

মার্চ ১০, ২০২৬, ০৭:০২ পিএম

নকলায় রমজান উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ, খাদ্য সহায়তার পাশাপাশি ফ্রি চিকিৎসা

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের নকলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার।

কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১১৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ একই সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্পে দন্ত ও ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাইয়্যেদ খালিদ মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, মনোরম ও সুন্দর পরিবেশে হেলথকেয়ার সেন্টারটিতে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত বিনা ভিজিটে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এএন

Link copied!