ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে এতিমখানা ও জুলাই বিপ্লবে শহীদ-আহত পরিবারে খেজুর বিতরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৬:৪৯ পিএম

জামালপুরে এতিমখানা ও জুলাই বিপ্লবে শহীদ-আহত পরিবারে খেজুর বিতরণ

জামালপুর সদর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে মাদ্রাসা, এতিমখানা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে, যার মধ্যে ৩১০টি প্যাকেটে ১ কেজি করে খেজুর রয়েছে। এসব খেজুর উপজেলার ৬৫টি মাদ্রাসা ও এতিমখানা, জুলাই বিপ্লবের ৪ জন শহীদ পরিবার এবং ৩২ জন আহত ব্যক্তির পরিবারের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

বিতরণ শেষে দেখা গেছে, ৩টি প্রতিষ্ঠান এবং ১৫ জন আহত সদস্যের পরিবার এখনো তাদের বরাদ্দ গ্রহণ করতে পারেননি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুপস্থিতদের জন্য খেজুর সংরক্ষণ করা হয়েছে এবং তারা দ্রুতই তা সংগ্রহ করতে পারবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে দ্রুত তাদের বরাদ্দকৃত খেজুর গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জেএইচআর

Link copied!