ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাটমোহরে চা স্টলে বসে টিভি দেখার সময় দুর্বৃত্তদের গুলি, আহত ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৯:৫৮ পিএম

চাটমোহরে চা স্টলে বসে টিভি দেখার সময় দুর্বৃত্তদের গুলি, আহত ২

পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নাঈম হোসেন (২২) ও সাজেদুল ইসলাম (৩০) নামে দুইজন দিনমজুর গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন এবং মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম। তারা দুজনেই পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে ইফতারের পর লালনের মোড় এলাকায় জনৈক রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন তারা। এসময় হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহীতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জেএইচআর

Link copied!