ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় ঐতিহ্যবাহী ‘ঈদ কার্ড উৎসব’ অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ১৪, ২০২৬, ০২:০৬ পিএম

মাগুরায় ঐতিহ্যবাহী ‘ঈদ কার্ড উৎসব’ অনুষ্ঠিত

বর্তমান প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী ঈদ কার্ড বিনিময়ের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ঈদ কার্ড উৎসব ২০২৬’। 

শনিবার সকালে জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তনে আমরাই’-এর যৌথ উদ্যোগে  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নিজস্ব কল্পনা ও শৈল্পিক ছোঁয়ায় শিক্ষার্থীরা রঙ-বেরঙের ঈদ কার্ড তৈরি করে। তাদের তৈরি কার্ডগুলোতে ফুটে ওঠে গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি এবং ঈদের চিরায়ত আনন্দের নানা রূপ। ডিজিটাল বার্তার যুগে কাগজ ও রঙের সমন্বয়ে কার্ড তৈরির এই নান্দনিকতা উৎসবে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে আমরা যখন দ্রুতগতির ডিজিটাল বার্তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, তখন ব্যক্তিগত স্পর্শ মেশানো ঈদ কার্ড পাঠানোর সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই সুন্দর ঐতিহ্যকে আবারও পরিচিত ও আকর্ষণীয় করে তুলতেই এই আয়োজন। 

তিনি আরও জানান, এ ধরনের সৃজনশীল উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক হবে।

উৎসবে আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতার মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!