ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
উপদেষ্টা ডা. তিতুমীর

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবেন ‘কৃষি কার্ড’

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবেন ‘কৃষি কার্ড’

আগামী পহেলা বৈশাখ থেকে দেশের ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য ‘কৃষি কার্ড’ এর প্রি-পাইলট কর্মসূচি চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।

উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় ব্যাপক দলীয়করণ করে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রকৃত অধিকারভোগীরা তালিকা থেকে বাদ পড়েছেন, আর অযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য বুঝে পান।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে। আজ থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা প্রদান কার্যক্রমও চালু করা হয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ শেষ হওয়ার আগেই জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!