ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ১৫, ২০২৬, ০২:৪৭ পিএম

নীলফামারীতে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে এই র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আজাহারুল ইসলাম রাজা, কুখা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুল হক, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, জলঢাকা উপজেলা শাখার ক্যাব সভাপতি এমদাদুল হক, কিশোরগঞ্জ উপজেলা ক্যাব সভাপতি রোকনুজ্জামান মিতু, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, সদস্য এবং সুধী সমাজসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বাজার তদারকি জোরদার করা, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এছাড়াও বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এএন

Link copied!