ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আলু ও আমের ভ্যালু চেইন উন্নয়নে প্রমোশনাল বডির নির্বাচন অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ১৫, ২০২৬, ০৪:২২ পিএম

আলু ও আমের ভ্যালু চেইন উন্নয়নে প্রমোশনাল বডির নির্বাচন অনুষ্ঠিত

কৃষি বিপণন ব্যবস্থাকে আরও সংগঠিত ও গতিশীল করতে আলু ও আমের ভ্যালু চেইন উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গঠিত প্রমোশনাল বডির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে দেশের ২০টি জেলার সঙ্গে নীলফামারীতেও এ নির্বাচন একযোগে আয়োজন করা হয়।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কৃষি খাতের গুরুত্বপূর্ণ এই সংগঠনের নেতৃত্ব নির্ধারণে সংশ্লিষ্ট কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের মাধ্যমে সারাদেশ থেকে মোট ১৩ জন প্রতিনিধি নির্বাচিত হবেন, যারা আলু ও আমের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত প্রতিনিধিরা কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সমন্বয়ে ভ্যালু চেইন ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে নীতি সহায়তা, বাজার সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। এর মাধ্যমে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সুসংগঠিত করা সম্ভব হবে।

নীলফামারীতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।”

এদিকে নীলফামারীর রিটার্নিং কর্মকর্তা ও কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, “আলু ও আম দেশের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। এই ভ্যালু চেইনভিত্তিক প্রমোশনাল বডি গঠনের মাধ্যমে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ব্যবস্থাকে আরও সমন্বিত করা সম্ভব হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আলু ও আম উৎপাদনকারী অঞ্চলের কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের কৃষিপণ্যের ভ্যালু চেইন ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

এএন

Link copied!