ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় টিফিনের টাকা জমিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

মার্চ ১৬, ২০২৬, ১২:১৩ পিএম

নকলায় টিফিনের টাকা জমিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুরের নকলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

সোমবার সকালে বিদ্যালয়ে আগত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ এবং সাবান।

জানা যায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আগে থেকেই নিজেদের টিফিনের টাকা থেকে সামান্য করে সঞ্চয় করতে শুরু করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে রমজান শেষে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষুদ্র এই উদ্যোগের মধ্য দিয়েই শিক্ষার্থীরা সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য বার্তা পৌঁছে দেয়।

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।

বিদ্যালয়ের পরিচালকগণ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, সমাজে অনেক মানুষ রয়েছে যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের সামান্য উদ্যোগের মাধ্যমে যদি কারও মুখে হাসি ফোটে, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দের।

এএন

Link copied!