ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ০৭:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনামসজিদ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথে ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জুনায়েদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পর ভটভটিটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!