ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মার্চ ১৯, ২০২৬, ০৮:০১ পিএম

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

লালমনিরহাটে অনলাইন জুয়া, অবৈধ মোবাইল সিম বিক্রি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রী কনক রায় (২৫), মো. নুরুজ্জামান (২৭) ও শ্রী সজিব চন্দ্র (২১)। তাঁরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ডিবি সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া গেছে। 

এছাড়া এসব মোবাইলে থাকা সিম কার্ডগুলো ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ লেনদেন করা হতো। চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!