ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান: ৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ১

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মার্চ ২০, ২০২৬, ০৫:১৫ পিএম

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান: ৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও নগদ ৩৪ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আকাশ গৌড় (২৬)। তিনি জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজার সংলগ্ন মডেল স্কুল মোড় এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে। 

নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন ও অপু চন্দ্র ভৌমিকসহ একটি চৌকস টিম গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে বারহাট্টা উপজেলার আসমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আকাশ গৌড়ের নিজ বসত ঘরে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আকাশ গৌড়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার বিকেলে তাকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেএইচআর

Link copied!