ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ড. জিয়াউদ্দিন হায়দার

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গড়ে উঠলে ভোগান্তি কমবে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৬, ০৪:৪১ পিএম

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গড়ে উঠলে ভোগান্তি কমবে

দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. হায়দার বলেন, ইউনিয়ন পর্যায়ের প্রতিটি স্বাস্থ্য ইউনিটে একজন চিকিৎসক, একজন ডিপ্লোমাধারী উপসহকারী, একজন মিডওয়াইফ, একজন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন ফার্মাসিস্ট নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রতিটি ইউনিটে তিনটি ‘হাব’ থাকবে, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও উল্লেখ করেন, ইউনিট পর্যায়ে রোগীর চিকিৎসা সম্ভব না হলে তাদের দ্রুত উপজেলা বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে। একই সাথে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে ড. হায়দার হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ডসহ মেডিসিন ও সার্জারি বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ এবং পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

এ সময় রোগীরা চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করলেও শয্যা সংকট, ওষুধের স্বল্পতা এবং পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ড. হায়দার বিষয়গুলো গুরুত্বের সাথে শুনে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, কনসালটেন্ট ডা. মাহামুদ হাসান ও ডা. আবুয়াল হাসানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সবৃন্দ।

জেএইচআর

Link copied!