ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, বাইরে চড়া দাম

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

মার্চ ২৫, ২০২৬, ০৭:১৩ পিএম

টাঙ্গাইলে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, বাইরে চড়া দাম

টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই সুযোগে একটি অসাধু চক্র পাম্পের বাইরে চড়া দামে তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় জেলার বেশিরভাগ পাম্পের মজুত ফুরিয়ে গেছে। অনেক পাম্পে ‘তেল নেই’ লিখে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। ফলে মোটরসাইকেল চালক ও পরিবহন শ্রমিকদের দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে। হাতেগোনা দু-একটি পাম্পে তেল পাওয়া গেলেও সেখানে দীর্ঘ লাইন এবং মাথাপিছু তেলের পরিমাণ সীমিত করে দেওয়া হয়েছে।

মোটরসাইকেল চালক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আবু বকর ও হাবিবুল্লাহ বাহার জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে অনেকেই বাইরে থেকে বোতলজাত পেট্রোল ও অকটেন কিনছেন, যার দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। মিনিট্রাক চালক সোলাইমান মিয়া আক্ষেপ করে বলেন, “রিজার্ভ ট্রিপ ধরেছি, কিন্তু অনেক অনুরোধের পরও এক হাজার টাকার বেশি তেল দিচ্ছে না।” ভুক্তভোগীদের অভিযোগ, এই কৃত্রিম সংকটের পেছনে পাম্প মালিকদের কারসাজি থাকতে পারে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি যারা অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!