ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দৌলতদিয়ায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৬, ০৪:২৩ পিএম

দৌলতদিয়ায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ। 

শুক্রবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনাকবলিত বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি ইস্যু করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩ কার্যদিবসের মধ্যে বাসের মালিককে বিআরটিএ কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ মার্চ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। সবশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনা তদন্তে ইতিমধ্যে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআরটিএ-এর এই স্থগিতাদেশের অনুলিপি সদর দপ্তর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং নদীপথে যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেএইচআর

Link copied!