ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

মার্চ ৩১, ২০২৬, ১১:৫২ এএম

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট-আখাউড়া রেলপথে ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামের কাছে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে সকাল ৯টার দিকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বিকল ট্রেনটিকে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে আসা হয়। একই সময় বিকল্প ইঞ্জিন সংযোজনের মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় সিলেটগামী কয়েক শত যাত্রীকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ঢাকাগামী কালনী এক্সপ্রেসও প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়।

কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এএন

Link copied!