ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আ.লীগের সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ১২:৪৮ পিএম

আ.লীগের সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমু ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন-এ চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

এদিকে, ঘটনার আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ওই পোস্টে তিনি তার মানসিক চাপ ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরেছেন। পাশাপাশি, স্ট্যাটাসে তিনি তার স্বামীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

এএন

Link copied!