ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে দেশ গড়া সম্ভব, মেহেরপুরে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৩:৪০ পিএম

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে দেশ গড়া সম্ভব, মেহেরপুরে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মেহেরপুরে ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’।

মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের হলরুমে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আনসার উল হক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জাতির আত্মপরিচয় ও শোষন থেকে মুক্তির লড়াই। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং পরবর্তীতে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা আমাদের সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত দিকনির্দেশনা দিয়েছিল। তিনি শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস বুকে ধারণ করার আহ্বান জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ৩০ লক্ষ শহীদ ও অগণিত মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন ভূখণ্ড। তরুণ সমাজকে সঠিক ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাসবিমুখ জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। অনুষ্ঠানে একাত্তরের ১৭ই এপ্রিল মুজিবনগরের আম্রকাননে প্রথম সরকারের শপথ গ্রহণের স্মৃতিও স্মরণ করা হয়।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি মহিলা কলেজের শারিকা হোসেন অহনা প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে জান্নাতুল মাওয়া এবং হোমায়রা আক্তার, মৌমিতা রহমান ও কানিজ ফাতিমা।

মেহেরপুর বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রথম আলোর প্রতিনিধিরা বক্তব্য দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। মেহেরপুর বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় মাসব্যাপী এই দেশব্যাপী আয়োজনটি সম্পন্ন হচ্ছে।

জেএইচআর

Link copied!