ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৬, ০৪:২০ পিএম

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক।

ইউএনও জানান, প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়াটি সর্বক্ষণিকভাবে মনিটরিং করবেন সহকারী কমিশনার (ভূমি)। বুধবার দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে কোনোভাবেই তেল দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে যে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছেন। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে না পারে, সে জন্য মোবাইলে বিশেষ অ্যাপস চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে কোনো ব্যক্তি এক দিনে একাধিকবার তেল নিতে আসলে তাকে সহজে চিহ্নিত করা যাবে।

উল্লেখ্য, পাংশা উপজেলায় বর্তমানে দুইটি ফিলিং স্টেশন রয়েছে। বৈশ্বিক সংকটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে পাম্পগুলো। তবে ডিজেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে।

জেএইচআর

Link copied!