ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বরকত উল্লাহ বুলু

যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করে তাদের রাজনীতি করার অধিকার নেই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৬, ১১:৫৪ এএম

যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনকে অস্বীকার করে ৪৭-এ ফিরে যেতে চায়, তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বরকত উল্লাহ বুলু বলেন, প্রান্তিক অঞ্চলের মা-বোনদের ভুল বুঝিয়ে যারা ‘বেহেশতের টিকেট’ বিক্রির মতো কথা বলে ঈমান-আকিদা নষ্ট করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি ধর্মীয় অপব্যাখ্যার সমালোচনা করে বলেন, বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারে না; এটি কেবল আল্লাহর সন্তুষ্টি ও ইবাদতের ওপর নির্ভরশীল। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা ইসলামকে বিদাতী পথে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আলম মতিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর এবং নোয়াখালী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও যুবদলের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ স্বপন।

জেএইচআর

Link copied!