ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০৬:১৪ পিএম

ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার দুপুরে ঘিওর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অবস্থিত 'আল মুমিন ব্যাটারি কারখানা'-য় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানান, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে হেলিপ্যাড সংলগ্ন ওই কারখানায় ঝটিকা অভিযান চালানো হয়। বাইরে থেকে বন্ধ মনে হলেও, কারখানার ভেতরে বিষাক্ত রাসায়নিক পুড়িয়ে ও গলিয়ে সীসা বার তৈরির কাজ চলছিল। অভিযানে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো প্রকার পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ন্যূনতম কোনো সুব্যবস্থা ছিল না।

ইউএনও আরও উল্লেখ করেন, কারখানায় পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান বিদ্যমান ছিল, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!