ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৮, ২০২৬, ০৫:৩২ পিএম

জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা।

বুধবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।

আইজিপি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষ ও সচেতন হওয়া জরুরি। তিনি নবীন কর্মকর্তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি আরও বলেন, পুলিশ পেশা কেবল একটি চাকরি নয়, এটি একটি সেবামূলক কাজ। মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এই পেশার মূল লক্ষ্য। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে প্রতিনিয়ত আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।

এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যার মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে আইজিপি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবীন এই কর্মকর্তাদের যোগদানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!