ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে নিয়মিত বর্জ্য অপসারণের দাবি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৬:১১ পিএম

ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে নিয়মিত বর্জ্য অপসারণের দাবি

ঝালকাঠি শহরের বিভিন্ন ড্রেন, খাল ও পুকুর ময়লা-আবর্জনায় ভরাট হয়ে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। এই সংকট মোকাবিলায় নিয়মিত বর্জ্য পরিষ্কার ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পৌরবাসী।

বৃহস্পতিবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগী সংগঠন ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি) আয়োজিত এক সভায় নাগরিকেরা এসব দাবি তুলে ধরেন।

সভায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়ানো এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের ওপর তারা গুরুত্বারোপ করেন। একই সাথে যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরও জানানো হয়, নাগরিকদের এই সমস্যা ও অভিজ্ঞতাগুলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর মোবাইল অ্যাপ ‘প্যাকট্যাপ’-এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে এসব সমস্যা সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী অধিপরামর্শ সভায় আলোচনা করা হবে।

সনাকের পরিবেশবিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ইসমাঈল হোসাঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শহরের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদারের দাবি জানান।

জেএইচআর

Link copied!